শিখি বাংলায় হলো একটি শিক্ষামূলক ব্লগ যা রচনা, ভাবসম্প্রসারণ, সারাংশ, সারমর্ম ও নানা শিক্ষা ও তথ্যের বিশাল সমাহার

Showing posts with label সারমর্ম. Show all posts
Showing posts with label সারমর্ম. Show all posts

11 April, 2019

ছোট ছোট বালুকনা, বিন্দু বিন্দু জল......এ ধরায় স্বর্গ শোভা নিত্য দেয় আনি

ছোট ছোট বালুকনা, বিন্দু বিন্দু জল......এ ধরায় স্বর্গ শোভা নিত্য দেয় আনি 

ছোট ছোট বালুকনা, বিন্দু বিন্দু জল......এ ধরায় স্বর্গ শোভা নিত্য দেয় আনি । 

সারমর্ম : ক্ষুদ্র বলে কোন কিছুকে তুচ্ছ করতে নেই  ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি। বালিকনা নিয়ে মহাদেশ, বিন্দু বিন্দু জল নিয়ে মহাসাগর এবং ক্ষুদ্র মুহূর্ত গুলোর সমন্বয়ে যুগান্তকারী কাল গড়ে ওঠে। তেমনি সামান্য ত্রুটি বৃহৎ অনিষ্টের কারণ হয়ে দাঁড়ায়। পক্ষান্তরে, মহৎ কর্ম ক্ষুদ্র হলেও তা পৃথিবীকে স্বর্গময় করে তোলে৷

ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা....... তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে

ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা....... তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে

ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা,....... তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে । 

সারমর্ম : ক্ষমাশীলতা মানুষের মহৎগুণ হলেও ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর হওয়া উচিত৷ অন্যায়কে সহ্য করা ও প্রশ্রয় দেয়া - দু'টোই সমান অপরাধ৷ সুতরাং এ ব্যাপারে আমাদের আপোষহীন মনোভাব থাকতে হবে৷

বিশ্বজোড়া পাঠশালা মোর..... সন্দেহ নেই মাত্র

বিশ্বজোড়া পাঠশালা মোর..... সন্দেহ নেই মাত্র
বিশ্বজোড়া পাঠশালা মোর..... সন্দেহ নেই মাত্র

বিশ্বজোড়া পাঠশালা মোর..... সন্দেহ নেই মাত্র।

সারমর্ম : বিশ্বের বিচিত্র বৈশিষ্ট্য থেকে মানুষ শিক্ষা লাভ করে। নিত্য নতুন প্রকৃতি থেকে অর্জিত হয় মানুষের অভিজ্ঞতা, বিশ্বের বুকে লুকিয়ে থাকা বিচিত্র রহস্য মানুষের জ্ঞানের উৎস।  সে শিক্ষা, অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনকে সমৃদ্ধ করা উচিত৷

বাংলা নববর্ষ / পহেলা বৈশাখ

বাংলা নববর্ষ / পহেলা বৈশাখ  বাংলা নববর্ষ / পহেলা বৈশাখ ভুমিকা : আদিকাল থেকে যেকোন বছরের প্রথম দিনটি 'নববর্ষ' নামে পরিচিত...